নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বিথারী সীমান্ত :: বৃহস্পতিবার ৪,জুন :: বসিরহাট মহকুমার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেক করছে ১৭০ ,জন বাংলাদেশী এখনো পর্যন্ত ভীড় জমিয়েছে আবার নতুন করে সীমান্তের চেক করতে হাজির হচ্ছে বাংলাদেশিরা ।
এরা বিভিন্ন সময় উত্তর ২৪পরগনার বিভিন্ন সীমান্ত থেকে দালাল মারফত মোটা অর্থের বিনিময়ে এদেশে ঢুকেছিল এই রাজ্য ছেড়ে ভিন্ন রাজ্যে বিভিন্ন কাজ করতো এমনকি এই রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতেই ।
বাংলাদেশিরা অকপটে স্বীকার করছে ইতিমধ্যে বাদুড়িয়া স্বরূপনগর তিনটি হোল্ডিং সেন্টারে , ১৭০জন অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে ইতিমধ্যে তাদের তথ্য সঠিক পরিচয় পত্র যাচাই করা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট থেকে বায়োমেট্রিক সবটাই করছে বিএসএফের অধিকার।
সঠিক তথ্য যতক্ষণ পর্যন্ত না পাবে তাদেরকে দেশে ফেরানো হবে না বলে জানিয়েছেন খবর বিএসএফ সূত্রে। হোল্ডিং সেন্টারে থাকা শিশু মহিলা পুরুষ তাদের সব রকম স্বাস্থ্যপরিসেবা খাওয়া-দাওয়া এমনকি নিরাপত্তার ব্যাপারটাও স্বরাষ্ট্র মন্ত্রক দেখছে ।
দেশে ফেরার আগে যাতে কোন অসুবিধা না হয় তার সব রকম প্রশাসনিক ভাবে সেটা দেখা হচ্ছে ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ প্রতিটি থানা এলাকায় একটা করে হোল্ডিং সেন্টার হবে। সেইমতো তার প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে।

