নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মন্তেস্বর :: শুক্রবার ২৬,জুন :: মদ্যপ অবস্থায় মাতলামি করাতে বাধা দেওয়ায় গুরুতর জখম হলেন এক মহিলা মন্তেশ্বরে । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানার রায় গ্রাম এলাকায়।
আহত মহিলা জানান মদ খেয়ে বাড়ির সামনে শিবা ঘরুই’ মুকুল্দ্র চন্দ্র দাস ‘ও দিবা ঘরুই গালগালাজ করছিল আমি বাধা দেওয়ায় আমার ওপর চড়াও হয়। আমাকে ফেলে চড় ঘুসি লাঠি দিয়ে মারতে থাকে এবং আমার চোখে আঘাত করে ।
আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা ঘটনাস্থল থেকে আহত মহিলাকে উদ্ধার করে নিয়ে আসেন মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য। মন্তেশ্বর স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিত্সক প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেন ।
সেই সঙ্গে শিবা ঘড়ুই, মুকুল চন্দ্র দাস ও দিবা ঘড়ুই এর নামে মন্তেশ্বর থানায় অভিযোগ করবেন বলেও জানান।

