মহাত্মা গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ধূপগুড়ির বিজেপি প্রার্থীর নামে থানায় অভিযোগ দায়ের করল কংগ্রেস

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: মঙ্গলবার ১৪,এপ্রিল :: মহাত্মা গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ধূপগুড়ির বিজেপি প্রার্থীর নামে থানায় অভিযোগ দায়ের। অভিযোগ দায়ের করল কংগ্রেস। মহাত্মা গান্ধী দেশদ্রোহী। ধূপগুড়ি বিধানসভার বিজেপির প্রার্থীর এই মন্তব্য বর্তমানে ভাইরাল।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে ধূপগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায় একটি কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছেন মহাত্মা গান্ধী দেশদ্রোহী। আর সেই ভিডিও ভাইরাল হতেই রীতিমতো নিন্দার ঝড় সর্বত্র।পথে নেমে আন্দোলন করেছে তৃণমূল। এবার থানায় অভিযোগ দায়ের করল জাতীয় কংগ্রেস।সোমবার রাতে ধূপগুড়ি বিধানসভার জাতীয় কংগ্রেস প্রার্থী হরিশচন্দ্র রায় সহ জলপাইগুড়ি জেলা কংগ্রেসের প্রতিনিধিরা ধূপগুড়ি থানায় বিজেপি প্রার্থী নরেশচন্দ্র রায়ের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কংগ্রেসের দাবি, জাতির জনক কে নরেশ চন্দ্র রায় যেভাবে আক্রমণ করেছে সেজন্য তার কঠোর শাস্তির দাবিতে থানায় অভিযোগ করা হয়েছে।

নরেশ চন্দ্র রায়ের প্রার্থী পদ খারিজের দাবি তোলে কংগ্রেস। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দারস্ত হবে কংগ্রেস বলে জানিয়েছেন ধূপগুড়ির কংগ্রেস প্রার্থী হরিশচন্দ্র রায়। তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =