সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ১৫,সেপ্টেম্বর :: ফুলবাড়ী মহানন্দা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় নিখোঁজ দুই ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার বিকেলে ডুবে যাওয়ার ঘটনাস্থল থেকে আনুমানিক ২০০ মিটার দূরে নদী থেকে মৃতদেহ দুটি উদ্ধার হয়।
মৃতদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ এলাকায় স্নান করতে নেমে তিন ছাত্র তলিয়ে যাওয়ার ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই নিখোঁজ ছাত্রদের উদ্ধারে তল্লাশি অভিযান শুরু হয়।
অবশেষে নদী থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃতদেহ দুটি উদ্ধারের পর পুলিশি প্রক্রিয়া শুরু হয়েছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ।

