মহিলাদের উত্যক্তের প্রতিবাদে খুনের অভিযোগ, দুর্গাপুরের পলাশডিহায় উত্তেজনা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: সোমবার ২,মার্চ :: মহিলাদের উত্যক্তের প্রতিবাদে খুনের অভিযোগ, দুর্গাপুরের পলাশডিহায় উত্তেজনা।

মহিলাদের উত্যক্ত করার প্রতিবাদ করায় এক যুবককে কুড়ুল দিয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুর-এর পলাশডিহার দক্ষিণ আদিবাসী পাড়ায়।সোমবার সকালে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। মৃত যুবকের নাম গোপাল দাস। অভিযুক্ত হিসেবে বিজয় টুডুকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় অভিযুক্ত বিজয় টুডু মদ্যপ অবস্থায় এলাকায় অশালীন আচরণ ও গালিগালাজ করছিল বলে অভিযোগ।

মহিলাদের উত্যক্ত করার প্রতিবাদ করেন গোপাল দাস। সেই সময় বচসা চরমে ওঠে। অভিযোগ, এরপর গাছ কাটার কুড়ুল দিয়ে গোপাল দাসের উপর হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

রবিবার সকালে পুলিশ তদন্তে এলে স্থানীয়রা বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও একাধিক অসামাজিক কাজের অভিযোগ ছিল, কিন্তু প্রতিবারই সে ছাড়া পেয়ে যেত।

ফলে এলাকায় ক্ষোভ জমে ছিল। ঘটনার পর গোটা এলাকায় টানটান উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 3 =