মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় বেশ কয়েকদিন ধরে দত্তপুকুর থানা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বনগাঁ :: শনিবার ২৯,আগস্ট :: রাস্তায় মোবাইলে কথা বলতে বলতে হেঁটে যাওয়া মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় বেশ কয়েকদিন ধরে দত্তপুকুর থানা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তদন্তে নেমে এই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ দাস ও অর্ঘজিৎ গোমেজ নামে দুই অভিযুক্ত মোটরবাইকে করে মহিলাদের পিছন থেকে অনুসরণ করত। এরপর সুযোগ বুঝে তাঁদের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যেত বলে অভিযোগ।

দত্তপুকুর থানার এলাকায় একাধিক মোবাইল ছিনতাইয়ের ঘটনায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ছিনতাই হওয়া মোবাইল রাখার করার অভিযোগে ইরাফ তরফদারকেও গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল তিন অভিযুক্ত— রাজ দাস (১৮), অর্ঘজিৎ গোমেজ (১৭) এবং ইরাফ তরফদার (২১)—কে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। প্রত্যেকেরই বাড়ি বনগাঁ থানায় এলাকায়। ঘটনায় আরও কোনও ব্যক্তি জড়িত রয়েছে কি না এবং ছিনতাই হওয়া মোবাইলগুলি কোথায় রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =