মাথাভাঙ্গায় গৃহ শিক্ষকদের আলোচনা সভা, স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব সংগঠন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: শনিবার ২৭,জুন :: মাথাভাঙ্গার ঝংকার ক্লাবে আজ অনুষ্ঠিত হলো গৃহ শিক্ষকদের এক গুরুত্বপূর্ণ আলোচনা শিবির। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও স্থানীয় এলাকার বহু গৃহ শিক্ষক এই সভায় উপস্থিত ছিলেন।

সভায় মূল দাবি ছিল—চাকরিরত স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধে প্রশাসনের কড়া নজরদারি এবং সরকারি নিয়ম যথাযথ প্রয়োগ। সংগঠনের দাবি, সরকারি স্কুল শিক্ষকদের জন্য নির্দিষ্ট আচরণবিধি ও সার্ভিস রুল থাকলেও বহু ক্ষেত্রে তা সঠিকভাবে কার্যকর হচ্ছে না।

গৃহ শিক্ষকরা জানান, RTE Act 2009-এর Section 28 অনুযায়ী সরকারি ও সরকার পোষিত স্কুলের শিক্ষকরা ব্যক্তিগত টিউশন করতে পারেন না। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের Kolkata Gazette 2018 (G.O. No. 214) এবং সার্ভিস রুলের বিভিন্ন নির্দেশিকাতেও এই বিষয়ে স্পষ্ট উল্লেখ রয়েছে।

সভা শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রশাসনের উপর তাদের আস্থা রয়েছে। সঠিক নজরদারি ও কার্যকর পদক্ষেপ নেওয়া হলে গৃহ শিক্ষকদের স্বার্থ রক্ষা হবে এবং শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকবে।

আজকের সভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সহ-সভাপতি হরেন্দ্র নাথ বর্মন, নূর ইসলাম, রাজ্য এক্সিকিউটিভ সদস্য, কোচবিহার জেলা কমিটির সভাপতি সঞ্জয় দাস, অসীম কুমার দাস, জেলা সহ-সম্পাদক, স্থানীয় নেতৃত্ব নিবেদিতা মজুমদার ও সম্পাদক বিকাশ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =