নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: বুধবার ২২,এপ্রিল :: রাত পোহালেই ভোট। তার আগে মাথাভাঙ্গা কলেজ-এর ডিস্ট্রিবিউশন কাম রিসেপশন সেন্টার (ডিসিআরসি)-তে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। এখানে দুটি বিধানসভা কেন্দ্রের ভোট পরিচালনার যাবতীয় প্রস্তুতি চলছে।
সকাল থেকেই পোলিং পার্সোনেল ও সিকিউরিটি কর্মীরা নিজেদের নির্ধারিত বুথের জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করছেন।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট যানবাহনে করে তারা একে একে রওনা দিচ্ছেন নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে। পুরো প্রক্রিয়ায় প্রশাসনিক তৎপরতা চোখে পড়ার মতো, যাতে নির্ভুল ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করা যায়।

