মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধাতালিকায় পঞ্চম স্থান অধিকার করে বালুরঘাটের মুখ উজ্জ্বল করল অনরন্য সরকার

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: শুক্রবার ৮,মে :: মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধাতালিকায় পঞ্চম স্থান অধিকার করে বালুরঘাটের মুখ উজ্জ্বল করল চকভৃগু ময়ামাড়ি এলাকার ছাত্র অনরন্য সরকার। এবছর মাধ্যমিকে সে পেয়েছে ৯৯৬ নম্বর।

অনরন্য বালুরঘাট হাই স্কুল-এর ছাত্র। তার এই সাফল্যে খুশির আবহ পরিবার থেকে শুরু করে গোটা এলাকাজুড়ে। অনরন্যর বাবা একজন স্কুল শিক্ষক এবং মা গৃহবধূ। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল।অনরন্য জানিয়েছে, নিয়মিত পড়াশোনা এবং প্রতিটি বিষয় আলাদা করে গুরুত্ব দিয়েই সে এই সাফল্য অর্জন করেছে। প্রতিটি সাবজেক্টের জন্য তার একজন করে গৃহ শিক্ষকও ছিল।

পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক দিকেও আগ্রহ রয়েছে অনরন্যর। আগে সে অঙ্কন করত, বর্তমানে অবসর সময়ে গিটার বাজানো শিখছে। ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করাই এখন তার লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =