জাকির আলী :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ৫,জুলাই :: রাজ্য জুড়ে হকার উচ্ছেদ অভিযান নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা ও ক্ষোভ দানা বাঁধছিল।
হকারদের মূল অভিযোগ ছিল, উপযুক্ত পুনর্বাসন বা আগাম নোটিশ ছাড়াই তাঁদের জীবিকার ওপর আঘাত আনা হচ্ছে। এই উদ্বেগের কথা মাথায় রেখেই শনিবার শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হন হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির প্রতিনিধিরা।
‘জনতার দরবার’-এ হকার সংগঠনগুলির প্রতিনিধিরা দেখা করার পর, উৎসবের মরসুম পর্যন্ত রাজ্য জুড়ে হকার উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ রাখার ইঙ্গিত মিলল। মানবিকতার খাতিরে দুর্গাপুজো পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে দাবি করেছেন ‘হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটি’র রাজ্য সভাপতি অসিত সাহা।

