মানুষের পাশে থাকার বার্তা নিয়ে ময়দানে, নির্দল প্রার্থী হিরন্ময় দেবসিংহ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেখলিগঞ্জ :: রবিবার ১৯,এপ্রিল :: ভোটের মুখে মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে প্রচারে নেমেছেন হলদিবাড়ির যুবক হিরন্ময় দেবসিংহ।

তার প্রতীক ‘অটোরিকশা’, আর সেই প্রতীককেই সামনে রেখে তিনি মানুষের কাছে পৌঁছে মানুষে সহযোগিতা ও মেখলিগঞ্জ বিধানসভা কে উন্নয়নের লক্ষ্যে সবাইকে সাথে থাকার আহ্বান করেন ।

আজ মেখলিগঞ্জ হাসপাতাল সংলগ্ন এলাকায় হাতে ব্যালট পেপার বিলির মাধ্যমে সাধারণ মানুষের আশীর্বাদ চান যাতে আগামী দিনে উন্নয়নের কাজ করার সুযোগ পান ।

হিরন্ময় দেবসিংহ পেশায় টোটো চালক মানুষের অভাব অভিযোগ তিনি কাছ থেকে দেখেছেন বলে তিনি জানান তাই এই বছর বিধানসভা ভোটে তিনি প্রার্থী হয়েছেন। তিনি আরো জানান

প্রতিদিনের কাজের মধ্য দিয়েই মানুষের নানা সমস্যা ও কষ্ট তিনি কাছ থেকে দেখেছেন। সেই অভিজ্ঞতা থেকেই মানুষের পাশে থাকার লক্ষ্য নিয়ে এবারের নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

তার কথায়, এলাকার উন্নয়ন ও প্রয়োজনীয় পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়াই তার মূল লক্ষ্য। তাই বড় প্রচারের বদলে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =