মালদহ শহরে লোহার রড, উইকেট এবং আগ্নেয়াস্ত্র নিয়ে ভর সন্ধ্যায় একেবারে জনবহুল এলাকায় যুবকের ওপর প্রাণঘাতী হামলা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ১২,মে ::মালদহ শহরে দুষ্কৃতীদের দাপাদাপি। লোহার রড, উইকেট এবং আগ্নেয়াস্ত্র নিয়ে ভর সন্ধ্যায় একেবারে জনবহুল এলাকায় যুবকের ওপর প্রাণঘাতী হামলা। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লো সেই রোমহর্ষক ছবি।

মালদহের ইংলিশ বাজার থানার এক নম্বর গভমেন্ট কলোনি এলাকার ঘটনা। আক্রান্ত যুবক রাতুল গড়াই মালদা শহরের তিন নম্বর ওয়ার্ডের মালঞ্চ পল্লী এলাকার বাসিন্দা। লোহার রড এবং উইকেট দিয়ে তাকে বেধরক মারধর করার অভিযোগ উঠেছে।

আক্রান্ত যুবক রাতুল গড়াই অভিযোগ করেন, এক নম্বর গভমেন্ট কলোনি এলাকায় একটি জিমে প্রতিদিন শরীর চর্চা করতে যান তিনি।

ঠিক সেই রকমই সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ জিম করে বেরানোর সময় একটি স্কুটি এবং একটি মোটর বাইকে ছয় থেকে সাত জন এসে তার ওপর আচমকা প্রাণঘাতী হামলা করে।

তাদের হাতে ধারালো রড, উইকেট এবং আগ্নেয়াস্ত্র ছিল। তাকে বেধড়ক মারধর করা হয়। প্রাণে বাঁচাতে জিমের ভেতর ঢুকলে তার সহকর্মীরা ছুটে আসে। অভিযোগ এরপরই হামলাকারীরা পালিয়ে যায় । তাদের প্রত্যেকের মুখ কালো কাপড় দিয়ে বাধা ছিল।

ফলে কাউকেই চিনতে পারেননি তিনি। ঘটনায় ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আক্রান্ত যুবকের মার অভিযোগ এই ঘটনার পর তারা আতঙ্কিত। বাড়ির বাইরে এখন ছেল বের হবে কি করে?

পুলিশের কাছে অনুরোধ সঠিক তদন্ত করে দোষীদের গ্রেফতার করা হোক। তার ছেলের ওপর কি কারনে বা কারা হামলা করেছে? কিছুই বুঝে উঠতে পারছেন না তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =