নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ২৬,মে :: মালদায় চালু হয়ে গেল হোল্ডিং সেন্টার। ইংরেজবাজার শহরের চন্দনপার্ক, এটাই মালদা জেলার একমাত্র হোল্ডিং সেন্টার। বাংলাদেশী হিসেবে চিহ্নিত ৯ জনকে এনে রাখা হয়েছে এই হোল্ডিং সেন্টারে।
যার মধ্যে ৩ মহিলা ও ৬ নাবালক ও নাবালিকা আছে। এদের গাজোল থানার পান্ডুয়া থেকে ধরে আনা হয়েছে । নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সেখানে সিসিটিভি বসানো হয়েছে। ১২ জন পুলিশ, ৩ জন সিভিল ডিফেন্স, ৩ সিভিক ও রান্নার জন্য রাঁধুনি নিযুক্ত করা হয়েছে।

