মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চোখের চিকিৎসার আরো উন্নত করতে অত্যাধুনিক ইউ এস জি বি স্ক্যান মেশিন বসানো হলো

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ১৩,আগস্ট :: মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চোখের চিকিৎসার আরো উন্নত করতে অত্যাধুনিক ইউ এস জি বি স্ক্যান মেশিন বসানো হলো প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এখানে রোগীদের চোখের স্ক্যান এই মেশিন দ্বারা করা হবে।

বৃহস্পতিবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ওপিডি আউটডোরে চোখের বিভাগে উদ্বোধনের মাধ্যমে ইউ এস জিবি স্ক্যান মেশিন বসানো হয়

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মালদা মেডিকেল কলেজ হসপিটাল এর প্রিন্সিপাল ডাক্তার পার্থপ্রতিম মুখোপাধ্যায় চক্ষু বিশেষজ্ঞ অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার শুভেন্দু দাস, প্রফেসর অনিন্দ্য গুপ্ত l

চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার শুভেন্দু দাস জানান এই ইউএসজিবি স্ক্যান মেশিনের দ্বারা আমরা চোখের ভিতরে যদি কোন রক্তপাত হয়, ফরেন বডি রেটিনাল, ডিটাচমেন্ট সব সমস্যা থাকলে সেটি বোঝা এবং সেটি বুঝে তারপর রোগীর চিকিৎসা করতে পারব ।

মালদা মেডিকেল কলেজ হসপিটালে এই পরিষেবা সর্বপ্রথম প্রতি বৃহস্পতিবার করে এই পরিষেবা রোগীরা পাবেন যা সম্পূর্ণ বিনামূল্যে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =