মুখ্যমন্ত্রীকে গুণ্ডা বলে আখ্যা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, এবার কল্যান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানি মামলা বিজেপির

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: রবিবার ২০,সেপ্টেম্বর :: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে গুন্ডা বলে আখ্যা কল্যাণের, এবার কল্যাণের বিরুদ্ধেই নদিয়ার শান্তিপুর থানায় অভিযোগ দায়ের। গ্রেফতারের দাবিতে লিখিত অভিযোগ দায়ের বিজেপির।

শনিবার সরকার পরিবর্তনের পর নদিয়ার শান্তিপুরে প্রথম জেলা কমিটির কর্মীসভা করলো, মমতা পন্থি তৃণমূল। শান্তিপুরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর বাড়িতে এই অভ্যন্তরীণ মিটিং ডাকা হয়।সেখানেই নদিয়া জেলার বিভিন্ন নেতৃত্ব থেকে শুরু করে রাজ্যের আইটি সেল এবং যুব নেতৃত্ব উপস্থিত ছিল। সেখানেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। মিটিং এর শুরুতেই প্রায়ই আধা ঘন্টার উপর তিনি বক্তব্য রাখেন।

বিভিন্নভাবে জেলা নেতৃত্ব এবং তৃণমূলের সাধারণ কর্মীদের উৎসাহ দেওয়ার চেষ্টা করেন। পাশাপাশি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা চালান তিনি।

এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে গুন্ডা বলে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি তার আর্থিক সম্পত্তির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।

মূলত তারই পরিপ্রেক্ষিতে এদিন শান্তিপুরের বিজেপি তরফে কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তাদের দাবি রাজ্যের একজন মুখ্যমন্ত্রী কে তিনি যে ভাষায় কটাক্ষ করেছেন তাতে একজন মুখ্যমন্ত্রীর সম্মানহানি হয়েছে।

সেই কারণেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শান্তিপুর থানায় বিজেপির তরফে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তাদের দাবি অবিলম্বে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে করলাম ব্যানার্জির বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রশাসনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =