মুর্শিদাবাদে যাওয়ার পথে কৃষ্ণনগরে বিশ্রামের জন্য নামলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: শুক্রবার ১০,জুলাই :: মুর্শিদাবাদে যাওয়ার পথে কৃষ্ণনগরে বেসরকারি গেস্ট হাউসে খানিকক্ষণের জন্য বিশ্রাম নিতে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কৃষ্ণনগর পালপাড়া সংলগ্ন জাতীয় সড়কের ধারে ওই গেস্ট হাউসে প্রায় ১৫ মিনিট বিশ্রাম নেন।

সেখানে চা পানের বিরতি নিয়ে ফের মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী। এদিন কৃষ্ণনগর বেসরকারি গেস্ট হাউসে উপস্থিত ছিল স্থানীয় বিধায়ক ছাড়াও রাজ্য ও জেলা নেতৃত্ব।

আকাশপথে আসার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে সড়ক পথে মুর্শিদাবাদে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর যাওয়ার পথেই কিছুটা বিরতির জন্য কৃষ্ণনগরে বিশ্রামের জন্য নামেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীকে দেখার জন্য উৎসুক কর্মী সমর্থক স্থির জমিয়েছিল জাতীয় সড়কের ধারে। গাড়ি থেকে নেমে যাওয়ার পথে সাধারণ মানুষের সাথে সৌজন্য বিনিময় করতেও দেখা গেল মুখ্যমন্ত্রীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =