মেখলীগঞ্জ মহকুমার জামালদহ গ্রাম পঞ্চায়েত এর অন্তর্গত ১৯৫ দারিকামারি এলাকায় শিউলি নদীর উপর কালভার্ট এ কচুরিপানা আটকে কালভার্ট এ ফাটল দেখা দিয়েছে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেখলিগঞ্জ :: সোমবার ২৯,জুন :: কোচবিহার জেলার মেখলীগঞ্জ মহকুমার জামালদহ গ্রাম পঞ্চায়েত এর অন্তর্গত ১৯৫ দারিকামারি এলাকায় শিউলি নদীর উপর কালভার্ট এ কচুরিপানা আটকে কালভার্ট এ ফাটল দেখা দিয়েছে, ফলে যথন তখন কালভার্ট ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিপন্ন হতে পারে।গ্রামবাসীরা নিজেরাই সকাল থেকেই হিউম পাইপের মূখ থেকে কচুরিপানা বের করার কাজে ব্যস্ত। উল্লেখ্য, রবিবার মধ্য রাত থেকে প্রবল বৃষ্টিতে কচুরীপানা শিউলি নদীর স্রোতে ভেসে আসতে থাকে।

আজ সকাল বেলায় কয়েকজন গ্রামবাসী দেখেন যে কালভার্ট এর মূখ কচুরীপানা দিয়ে বন্ধ হয়েছে। মুহুর্তেই খবর ছড়িয়ে পরে এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়। তারপর গ্রামবাসীরা নিজেরাই কচুরীপানা বের করার কাজে হাত লাগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + two =