রবিবার সাত সকালেই ময়্নাগুড়ি তে বাস দুর্ঘটনা – মৃত চার আহত প্রায় ৫২ জন যাত্রী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়নাগুড়ি :: রবিবার ২১,জুন :: রবিবার সকালে ময়নাগুড়ির উল্লাডাবরি এলাকায় ঘটনা টি ঘটেছে ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে ৪ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৫২ জন ।

এদিন যাত্রী নিয়ে শিলিগুড়ি থেকে ফালাকাটার দিকে যাচ্ছিল বাসটি। কিন্তু তিস্তা ব্রিজ পার করার পর বাসটি ময়নাগুড়ির উল্লাডাবরি এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। এরপর দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল বাহিনী এবং অ্যাম্বুল্যান্স।

যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল ও ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিস্তারিত আসছে…….

পরবর্রাতী আপডেট :: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  মৃতদের পাঁচ লক্ষ টাকা ও গুরুতর আহতদের এক লক্ষ টাকা ও অন্যান আহতদের পঞ্চাশ হাজার টাকা ক্ষতি পুরনের ঘোষণা করেছেন বলে জানা গেছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =