সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ২৫,মে :: মহাসমারহে অনুষ্ঠিত হয়ে গেল উত্তরবঙ্গ ফুটবল কাপ। রবিবাসরীয় ছুটির দিনে ফাইনাল ম্যাচের টান টান উত্তেজনা পূর্ণ মুহূর্ত উপভোগ করতে দর্শকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
তিন দিনব্যাপী উত্তরবঙ্গ ফুটবল কাপের আর ছিল চূড়ান্ত দিন। মহিলা ও ভেটারেন্স বিভাগের খেলা অনুষ্ঠিত হয়েছে। এই ফুটবল প্রতিযোগিতার এই বছর ষষ্ঠ তম বর্ষ ছিল। প্রতিবারের মতো এবারও ধুমধাম করে অনুষ্ঠিত হলো এই প্রতিযোগিতা। আজ ছিল মহিলাদের ও ভেটারেন্স বিভাগের ফাইনাল ম্যাচ।
ফাইনাল ম্যাচ দেখতে দর্শকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিজয়ী ও রানার দলকে ট্রফি দাওয়া হয়। এছাড়া অংশগ্রহণ করা খেলোয়াড়দের জন্যও ছিল ট্রফি।
মহিলাদের দলে চ্যাম্পিয়ন উজ্জ্বল সংঘ এবং রানার্সআপ নন্দঝার ছাত্র সমাজ |
ভেটারেন্স এর চ্যাম্পিয়ন মানজিৎ রানার্স আপ ডুয়ার্স রাইনো
এই ধরনের ফুটবল প্রতিযোগিতা উত্তরবঙ্গে ফুটবলকে সমৃদ্ধশালী করবে এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা। নিঃসন্দেহে এই ধরনের ফুটবল প্রতিযোগিতা থেকেই আগামী দিনে ফুটবলাররা উঠে আসবে। সাধুবাদ জানান হয় উদ্যোক্তাদের।

