রাজেন্দ্র প্রসাদ সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে ২০২৬ সালের দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা হল খুঁটি পূজার মধ্য দিয়ে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ২৪,জুলাই :: দুর্গাপুরের চন্ডীদাস–রাজেন্দ্র প্রসাদ সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে ২০২৬ সালের দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা হল খুঁটি পূজার মধ্য দিয়ে। এ বছর এই ঐতিহ্যবাহী পুজো ৬৫তম বর্ষে পদার্পণ করেছে।

খুঁটি পূজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই এবং আরএসএস-এর কার্যকর্তা অচ্যুত হাজরা। তাঁদের উপস্থিতিতে পুজোর প্রস্তুতির শুভ সূচনা হয়।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছরের পুজোর অন্যতম আকর্ষণ হতে চলেছে বেলুড় মঠের আদলে নির্মিত থিম মণ্ডপ। কমিটির উদ্যোক্তা পারিজাত গাঙ্গুলি জানান, দীর্ঘ ৬৫ বছরের ঐতিহ্যকে রেখে প্রতি বছরের মতো এবারও দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

খুঁটি পূজার মধ্য দিয়েই সেই প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা হল। এখন থেকেই দুর্গাপুজোকে ঘিরে উৎসবের আবহ ও উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =