নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বনগাঁ :: রবিবার ২৮,জুন :: বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসার পরে ক্যাবিনেটের প্রথম যে পাঁচজন মন্ত্রীর নাম ঘোষণা হয়েছিল তার মধ্যে ছিলেন বনগাঁ বিধানসভার বিধায়ক অশোক কীর্তনীয়া।
এরপর তিনি খাদ্য সরাবরাহ ও সমবায় দপ্তরের মন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণ করার পর তিনি বনগাঁর মানুষের জন্য সময় কম দিতে পারছিলেন। একথা মনে রেখেই রাজ্যের মধ্যে প্রথম অনলাইন ব্যবস্থা চালু করলেন বনগাঁর বিধায়ক তথা খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া।
এবারে সরাসরি অনলাইনের মাধ্যমে এই বিধানসভা এলাকার নাগরিকেরা বিধায়কের সার্টিফিকেট অনলাইন এর মাধ্যমে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তার জন্য বিধায়কের কার্যালয়ে যেতে হবে না ।
অশোকবাবু বলেন, বনগাঁর মানুষকে সময় ব্যয় করে বিধায়কের অফিসে না গিয়ে সে বাড়িতে বসে তার যে এমএল-এর পরিষেবা দরকার অনলাইনের মাধ্যমে সে সবকিছু পেয়ে যাবেন।
যে যে কোয়ারিজ দেওয়া হয়েছে কোয়ারিজ ফর্ম পূরণ করে তার সার্টিফিকেট সব অনলাইনে পেয়ে যাবেন। মানুষকে সুবিধা দেওয়ার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। যেহেতু পার্টি এবং শুভেন্দু অধিকারী আমাকে মিনিস্টার করেছেন তাই বনগাঁতে কম থাকতে পারব।
বিগত দিনে যেভাবে পরিষেবা দিয়ে এসেছি তাতে ঘাটতি না হয় তার জন্য এই ব্যবস্থা। আবেদনের সঙ্গে সঙ্গে একদিনের মধ্যে পেয়ে যাবেন সার্টিফিকেট। যেকোনো অফিস এর দিনের দশটা থেকে পাঁচটার মধ্যে পাবেন কিন্তু তাঁকে বনগাঁ বিধানসভার বাসিন্দা হতে হবে।
এটা মোদিজীর যুগ, শুভেন্দু অধিকারীর যুগ চলছে। মানুষকে পরিষেবা দেওয়া আমাদের কাজ। তার জন্য এটা করেছি। অনেকেই ইতিমধ্যে পেয়ে গেছেন।
আধার কিংবা ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য অপশন রয়েছে। আপনি যে বাংলাদেশের লোক হয়ে নিয়ে যাবেন, জঙ্গি এসে নিয়ে যাবে সেটা আমি করতে দেব না। বারকোড তো অবশ্যই আছে সার্টিফিকেটে।

