নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ৬,জুলাই :: সোমবার ৬ নম্বর মুরলীধর সেন লেনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী অঙ্গীকার করেন, বর্তমান রাজ্য সরকার সম্পূর্ণভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং স্বামী প্রণবানন্দের বিচারধারার ওপর ভিত্তি করে তাঁদের স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে পরিচালিত হবে।
তিনি বলেন ১৯৪৭ সালের ২০ জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দূরদর্শিতা ও লড়াইয়ের ফলেই পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল বর্তমান এবং আগামী প্রজন্মের এই ইতিহাস জানা অত্যন্ত জরুরি । এ দিনের মূল আয়োজনটি থাকছে কলকাতায়।নিউটাউনের ইকোপার্ক সংলগ্ন এলাকায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তির ‘ভূমিপূজন’ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এর পর মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত মূল অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি।
মুখ্যমন্ত্রী ক্ষোভপ্রকাশ করে বলেন, ৩৪ বছরের বাম আমল এবং ১৫ বছরের তৃণমূল জমানায় এই মহামানবের আত্মত্যাগ ও অবদানকে ভুলিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। সেই ইতিহাসকে পুনরায় ফিরিয়ে এনে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়াই তাঁর সরকারের মূল লক্ষ্য।
এই জন্মবর্ষকে স্মরণীয় করে রাখতে সোমবার বিকেল ৩টেয় রাজ্যের প্রতিটি জেলা, মহকুমা, ব্লক এবং পুরসভাগুলিতে একযোগে সরকারি ও বেসরকারি স্তরে বিশেষ কর্মসূচি পালনের কথা জানান তিনি ।

