রাজ্য সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে বাংলায় অন্নপূর্ণা ভান্ডারের অর্থ বিতরণ শুরু হয়েছে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ২১,আগস্ট :: রাজ্য সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে বাংলায় অন্নপূর্ণা ভান্ডারের অর্থ বিতরণ শুরু হয়েছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মাত্র তিন মাসের মধ্যে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করে সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৩,০০০ টাকা করে পাঠানো হচ্ছে।

এই পদক্ষেপের জন্য মালদার রতুয়া ২ নম্বর ব্লকের লস্করপুরে স্থানীয় মহিলারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি নিয়ে এক শোভাযাত্রার আয়োজন করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। সুবিধাভোগীদের মতে, এই আর্থিক সহায়তা তাঁদের সংসার পরিচালনায় বিশেষ ভূমিকা রাখবে।

উত্তর মালদার এসসি মোর্চার সহ-সভাপতি প্রীতম চৌধুরী জানান, সমস্ত যোগ্য মহিলারা পর্যায়ক্রমে এই প্রকল্পের সুবিধা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 1 =