নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ৪,জুলাই :: সরকার পরিবর্তনের পর রাতারাতি ভোলবদল, তৃণমূল নেতার বাড়ির ছাদে উড়ছে বিজেপির পতাকা। সেই পতাকা খুলে ফেলার কথা বলতে গিয়েই বিজেপি কর্মী-সমর্থকদের মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতা তথা স্থানীয় তৃণমূল বিধায়কের নির্বাচনী এজেন্টের বিরুদ্ধে।
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার চাঁচল থানার ক্ষেমপুর এলাকায়। গোটা ঘটনা নিয়ে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক তথা তৃণমূল বিধায়কের নির্বাচনী এজেন্টের বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি নেতৃত্ব।
মালদার চাঁচলের খেম পুর গ্রামে পঞ্চায়েতের কাশিমপুর এলাকায় জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা মালতীপুরের তৃণমূল বিধায়কের নির্বাচনী এজেন্ট বিশ্ববর প্রসাদ সাহা।
তার বাড়ির ছাদে তিনি বিজেপির পতাকা ঝুলিয়েছেন, বিষয়টি নজরে আসার পর স্থানীয় বিজেপি নেতৃত্ব ওই পতাকা সরিয়ে নেওয়ার কথা বললে বচসার সূত্রপাত হয়।
বিজেপির অভিযোগ, এরপরই তাঁদের উপর চড়াও হয় তৃণমূল নেতা বিশ্বম্ভর প্রসাদ সাহা ও তাঁর অনুগামীরা। মারধরের পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে দাবি বিজেপি কর্মীদের।
ঘটনার পর বিজেপির পক্ষ থেকে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর প্রসাদ সাহা। তার দাবি, তার ছেলে বিজেপি করে। ছেলে বিজেপির পতাকা লাগিয়েছে। কাউকে মারধর করা হয়নি, মিথ্যে অভিযোগ করছে।

