রানিতলা থানার শিবনগর বিএসএফ রোড এলাকায় জোর কদমে নাকা চেকিং, নিরাপত্তা জোরদারে শুরু করলেন রানিতলা থানার ভারপ্রাপ্ত ওসি অরিজিত ঘোষ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রানীতোলা :: মঙ্গলবার ৭,জুলাই :: রানিতলা থানার শিবনগর বিএসএফ রোড এলাকায় জোর কদমে নাকা চেকিং, নিরাপত্তা জোরদারে শুরু করলেন রানিতলা থানার ভারপ্রাপ্ত ওসি অরিজিত ঘোষ ও পুলিশ বাহিনী ।

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত করতে সোমবার জোর কদমে নাকা চেকিং অভিযান শুরু করলো রানিতলা থানার পুলিশ।

সোমবার রানিতলা থানার শিবনগর বিএসএফ রোড এলাকায় চলা এই বিশেষ অভিযানে উপস্থিত ছিলেন রানিতলা থানার ভারপ্রাপ্ত ওসি অরিজিত ঘোষ এবং থানার পুলিশ টিম।

অভিযানের সময় ওই রাস্তা দিয়ে চলাচলকারী বিভিন্ন ছোট-বড় যানবাহন থামিয়ে প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা করা হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপরও কড়া নজরদারি চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা, অপরাধমূলক কার্যকলাপ রোধ করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই নাকা চেকিং অভিযান চালানো হচ্ছে।

ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলে পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে। রানিতলা থানার এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, নিয়মিত নাকা চেকিংয়ের ফলে অপরাধ দমনের পাশাপাশি এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও আরও শক্তিশালী হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − nineteen =