নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ৮,মার্চ :: শনিবার শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরার গোসাইপুর সভায় রাজ্যের প্রশাসনিক বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমু। রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে চারিদিকে শোরগোল পড়ে যায়।
বিজেপির শীর্ষ নেতৃত্ববৃন্দ ঘটনার তীব্র প্রতিবাদ করেন। এদিন শিলিগুড়ির গান্ধী মূর্তির পাদদেশে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষের নেতৃত্বে ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখানো হয়।

