রিলস বানাতে গিয়ে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে গঙ্গায় তলিয়ে গেলেন এক যুবক!

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ৩,সেপ্টেম্বর :: বন্ধুদের সাথে চা খেতে গেছিলো, পরে গঙ্গায় নেমে রিলস বানানোর আগ্রহ প্রকাশ করলে বন্ধুদের একাধিকবার বারন অগ্রাহ্য করে গঙ্গায় ঝাঁপ দেন যুবক। বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর আচমকাই হাপিয়ে গিয়ে ঘাটের নিকটবর্তী জায়গায় ফিরতে ব্যর্থ হন।

বন্ধুদের চোখের সামনে তলিয়ে যায় তৌহিদ। পরে  কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল উদ্ধারকার্যে হাত লাগালে একটানা বৃষ্টি ও গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ায় বেশ বেগ পেতে হচ্ছে তাদের।

রিলস বানাতে গিয়ে শিবপুরের বাসিন্দা ওই যুবকের নাম মহ তৌহিদ আক্রম(৩০)। ডুবুরী নামিয়ে তল্লাশি চললেও খোঁজ মেলেনি তলিয়ে যাওয়া যুবকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =