রূপনারায়ণপুরে বীর সাভারকরের জন্মজয়ন্তী পালন করা হলো

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বৃহস্পতিবার ২৮,মে :: মহান স্বাধীনতা সংগ্রামী তথা প্রখর জাতীয়তাবাদী চিন্তাবিদ বীর বিনায়ক দামোদর সাভারকরের জন্মজয়ন্তী উপলক্ষে এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হলো রূপনারায়ণপুরে।

বৃহস্পতিবার হিন্দু জাগরণ (সালানপুর খণ্ড)-র উদ্যোগে রূপনারায়ণপুর বাস স্ট্যান্ড চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিনের অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা ও সমাজসেবীরা বীর সাভারকরের প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্জ্বলন করে কর্মসূচির সূচনা করেন।

এরপর উপস্থিত সকলেই সাভারকর জির ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা দেশের স্বাধীনতা আন্দোলনে বীর সাভারকরের ত্যাগ, তিতিক্ষা ও অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন বীর সাভারকরের জীবন হলো দেশপ্রেম ও সংগ্রামের এক অনন্য দৃষ্টান্ত। দেশের প্রতি তাঁর এই নিঃস্বার্থ ত্যাগ আগামী প্রজন্মকে আজীবন অনুপ্রাণিত করে যাবে।

“সংক্ষিপ্ত হলেও অত্যন্ত মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠানের মাধ্যমে রূপনারায়ণপুর অঞ্চলের সাধারণ মানুষ ভারতমাতার এই বীর সন্তানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু জাগরণ সভার জেলা বিধিপ্রমুখ পার্থ চৌধুরী, সালানপুর ব্লক সংগঠন ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জীব ঘোষ, বিজেপি নেতা অনুপ চৌহান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় সাধারণ মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + eight =