রেশনের মাধ্যমে বন্টন করা খাদ্য সামগ্রী অত্যন্ত নিম্নমানের – সরব বিজেপির কনভেনার কৃষ্ণকান্ত হালদার।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খণ্ডঘোষ :: শুক্রবার ৫,জুন :: রেশনের মাধ্যমে বন্টন করা খাদ্য সামগ্রী অত্যন্ত নিম্নমানের । সেই খাদ্য সামগ্রী খাওয়া কোনভাবেই সম্ভব নয়। গ্রাহকদের ক্ষোভে উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ মেটেপাড়ায় ।

এলাকায় স্থানীয় গ্রাহকদের অভিযোগ গ্রাহকদের হাতে রেশনের মাধ্যমে যে গম বা চাল দেওয়া হচ্ছে সে দুটোই অত্যন্ত নিম্নমানের । পোকা ধরা গম এবং চালও যথেষ্ট নিম্নমানের বলে অভিযোগ। এর বিরুদ্ধে ইতিপূর্বে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন এলাকার গ্রাহকরা ।

ফের গ্রাহকদের কাছে পৌঁছে সেই খাদ্য সামগ্রী তুলে দিতে গেলে ক্ষোভ চরম পর্যায়ে পৌঁছায় । ঘটনাস্থলে আসেন বিজেপির খণ্ডঘোষ বিধানসভার কনভেনার কৃষ্ণকান্ত হালদার সহ বিজেপি নেতৃত্ব রাও ।

তারা সরেজমিনে দেখে গ্ৰাহকদের সাথে সহমত পোষন করেন । ডিলারের বিরুদ্ধে উচ্চ কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানিয়েছেন তারা ।

তবে রেশন ডিলার জানিয়েছেন যে সব বস্তা এসেছে তার মধ্যে দুটি বস্তার গম খারাপ রয়েছে । তিনিও নাকি কর্তৃপক্ষকে জানিয়েছেন ।

তবে বিজেপির কৃষ্ণকান্ত হালদারের অভিযোগ নতুন সরকারের বদনাম করার জন্য তৃণমূল নানা ভাবে অপচেষ্টা চালাচ্ছে । ডিলারের বিরুদ্ধে তারাও নির্দিষ্ট জায়গায় অভিযোগ করবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =