রোগী মৃত্যু ঘিরে চিকিৎসা গাফিলতির অভিযোগ, উত্তাল হাবড়া হাসপাতাল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাবড়া :: মঙ্গলবার ২৩,জুন :: রোগীর মৃত্যু ঘিরে উত্তাল হাসপাতাল। চিকিৎসার গাফলতির অভিযোগ তুলে মৃতের বাড়ির লোক ও প্রতিবেশীরা হাসপাতালে বিক্ষোভ দেখান। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল।

পুলিশের স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অনুরাগ মিস্ত্রি। নয় বছরের ওই বালক গত ১৯ জুন জামাই ষষ্ঠীর উপলক্ষে মসলন্দপুরের ঘোষপাড়া এলাকায় মামার বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার রাতে আচমকা সে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকেরা প্রথম দক্ষিণ চাতরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।

শিশু শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। মৃত বালকের পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে তার মৃত্যু হয়েছে।

মৃত বালকের পরিবারের লোকেরা হাসপাতালে বিক্ষোভ দেখান। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, চিকিৎসায় কোনও গাফিলতি হয়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 11 =