জাকির আলী :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: বুধবার ১৬,সেপ্টেম্বর :: কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশত জন্ম বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে একটি মোটরসাইকেল র্যালির উদ্বোধন করেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ।
পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, জেলা তথ্য সংস্কৃতি দপ্তর, হুগলি এবং হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে এই বাইক র্যালি, যার শুরু শরৎচন্দ্রের জন্মস্থান ব্যান্ডেল দেবানন্দপুর থেকে।
র্যালিটি ব্যান্ডেল স্টেশন হয়ে জি টি রোড ধরে পৌঁছায় সুগন্ধা। দিল্লিরোড ধরে ডানকুনি হয়ে র্যালিটি শেষ হয় হাওড়ার দেউলটিতে। র্যালি তে প্রায় দেড়শো বাইক আরোহি অংশগ্রহণ করেন। যার মধ্যে হাওড়া থেকে আসেন প্রায় ৬০ জন বাইক আরোহী।

