শিবির বদলে দিদির কেষ্ট বললেন “ওই অভিষেকের জন্যই কেউ দলে থাকবে না – আমি দিদিকে আগেই বলেছিলাম”

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ১৫,জুলাই :: অনুব্রতের বিস্ফোরক দাবি, অভিষেকের কারণেই তাঁকে জেলে যেতে হয়েছিল এবং এই অভিষেকের জন্যই রাজনৈতিকভাবে শেষ হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

অনুব্রত পুরনো কথা ফাঁস করে বলেন তিনি দাবি করেন, বিধানসভা নির্বাচনে তৃণমূলের শোচনীয় হারের পর খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করেছিলেন।

অনুব্রতের ভাষায়, “নির্বাচনে হারার পর দিদি আমাকে চার বার ফোন করেছিলেন। আমি সরাসরি তাঁকে বলে দিয়েছিলাম— ‘চোখে দেখো না, কানে দেখো তুমি’।”

তৃণমূলের বর্তমান এই ছন্নছাড়া পরিস্থিতি এবং মদন মিত্রের মতো পুরোনো হেভিওয়েটদের শিবির বদলের পেছনেও অনুব্রত সম্পূর্ণভাবে অভিষেককেই কাঠগড়ায় তুলেছেন। এরপর দেখার আর কে কে বিস্ফোরক হন ।অবশ্য সে ভাবে দেখতে গেলে এক কল্যাণ বন্দোপাধ্যায় ছাড়া তো বোধহয় আর দলে তো কেউ রইলোনা ।

কোনও রকম রাখঢাক না করেই অনুব্রত মণ্ডল বলেন, “ অভিষেকের জন্যই শেষ হলো। হ্যাঁ, একদম ওর জন্যই। লিখে রাখুন, আগামীদিনে এই দলে আর কেউ থাকবে না। এখন দেখার আগামী একুশে জুলাই কোন শিবির কি ভাবে তাদের শক্তি পরীক্ষায় উত্তীর্ণ হন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =