শিলিগুড়িতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে হোটেলগুলিতে

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ২০,আগস্ট :: শহরের হোটেল, রেস্তোরাঁ, শপিং মল-সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, বিল্ডিং প্ল্যান এবং প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখতে শীঘ্রই গঠন করা হচ্ছে যৌথ পরিদর্শনকারী দল। পুরসভা, দমকল, বিদ্যুৎ দফতর এবং PWD-কে নিয়ে এই দল তৈরি করা হবে বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার শহরের বেশ কয়েকটি হোটেল পরিদর্শন করেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। পরিদর্শন শেষে হোটেল ব্যবসায়ীদের উদ্দেশে কড়া বার্তা দেন তিনি। মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সমস্ত সরকারি নিয়ম ও বিধি মেনে চলতে হবে।

শঙ্কর ঘোষ জানান, শহরের বিভিন্ন হোটেল, শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ঠিক রয়েছে কিনা, বিল্ডিং প্ল্যান ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সঠিক রয়েছে কিনা, তা খতিয়ে দেখবে এই যৌথ কমিটি।

নিয়ম না মেনে কোনও প্রতিষ্ঠান পরিচালিত হলে প্রয়োজনে তা বন্ধ করে দেওয়ার মতো কড়া পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দেন পর্যটনমন্ত্রী। তাঁর এই ঘোষণার পর শহরের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =