শিলিগুড়িতে দুর্ঘটনার কবলে সেনা বাহিনীর গাড়ি – জওয়ান আহত

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ৮,জুন :: দুর্ঘটনার কবলে এক জওয়ান। ঘটনা প্রসঙ্গ জানা গিয়েছে, সোমবার তিনি গাড়ি করে নিউজলপাইগুড়ি থেকে সালুগাড়ার দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে উড়ালপুলের উপর তাঁর গাড়ি বিকল হয়ে যায়।

এরপর তিনি নিজেই গাড়ি মেরামতের কাজ করছিলেন। সেই সময় নিউজলপাইগুড়ির দিক থেকে আসা একটি গাড়ি পিছন থেকে তাঁকে ধাক্কা মারে।

দুর্ঘটনায় জওয়ান আহত হন তিনি। ঘটনার পর গাড়ির চালক, দেশবন্ধুপাড়া এলাকার বাসিন্দা মানিক বর্মন বলেন, “রবিবার আমার ছেলে পাহাড়ে গিয়ে আহত হয়।

সেই নিয়ে মানসিক চাপ ছিল। পাশাপাশি টাকা-পয়সা নিয়েও চিন্তায় ছিলাম। আমার চালকরাও বারবার ফোন করে টাকার জন্য তাগাদা দিচ্ছিল। এই সব দুশ্চিন্তার মধ্যেই আচমকা দুর্ঘটনাটি ঘটে যায়।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আহত জওয়ানের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =