সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ১৪,এপ্রিল :: আগামীকাল বাংলা নববর্ষ, নতুন বছরকে স্বাগত জানাতে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। শহর শিলিগুড়িতেও বাংলা বর্ষবরণের প্রাক্কালে উৎসবমুখর পরিবেশ।
বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে শিলিগুড়ি শহরের রাস্তাঘাট জমজমাট পাশাপাশি বিভিন্ন দোকান বাজারগুলিকে মানুষের সমাগম বেড়েছে। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি রাস্তাঘাট সুন্দর করে আলপনা দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে।

