নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ১৫,এপ্রিল ::শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী শোভাযাত্রায় জনজোয়ার। আজ বাংলা নববর্ষের সূচনা, গোটা রাজ্য জুড়ে উৎসবের আবহাওয়া। এরই মধ্যে এদিন শিলিগুড়ি বিধানসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেবের সমর্থনে একটি বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়।
এই বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এছাড়া আরো অন্যান্য নেতৃত্ববৃন্দ। রাস্তার দুই ধারে প্রচুর মানুষের জমায়েত লক্ষ্য করা যায় । সকলে মুখ্যমন্ত্রীকে একবার চোখের দেখা দেখবার জন্য সকাল থেকেই রাস্তার দুই ধারে দাঁড়িয়ে ছিলেন।

