সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ১৪,জুন :: গভীর রাতে প্রায় ২টা নাগাদ দুজন যুবক নিজেদের চারচাকা গাড়ি করে আম বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। মাটিগাড়া থেকে দার্জিলিং মোড়ের মধ্যে এক জায়গায় তাদেরকে একটি স্কুটিতে করে চেপে আসছিলেন তিনজন যুবক তাদের গাড়ি আটকায়।
তাদের মধ্যে একজনের কাছ থেকে একটি আইফোন এবং ১০০০০টাকা ছিনিয়ে নিয়ে সেই তিনজন পালিয়ে যায়।
ঘটনায় ভুক্তভোগী গতকাল মাটিগাড়া থানায় দুপুর নাগাদ অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মাটিগাড়া থানার পুলিশ।তদন্ত চলাকালীন মাটিগাড়া বাজার সংলগ্ন এলাকা থেকে সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে তিন যুবককে আটক করে।
ধৃতদের নাম নেহাল মাহাতো (১৮) ঝংকার মোড়ের গোয়ালা পট্টির বাসিন্দা,সন্তোষ রাজভর (১৮) শিশু ডাঙ্গি এলাকার বাসিন্দা,কুকিল রায় (২০) মহানন্দা কলোনির বাসিন্দা। পুলিশ জানিয়েছে,ধৃতদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। শনিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে।
তবে তাদের কাছ থেকে সেই আই ফোন এবং কিছু নগদ টাকা উদ্ধার হয়।এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা এবং ছিনতাই হওয়া সামগ্রী উদ্ধারের বিষয়েও তদন্ত চালাচ্ছে মাটিগাড়া থানার পুলিশ।

