সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ২৩,মে :: প্রধান নগর থানার পুলিশ গোপন সূত্র মারফত খবর পাওয়ার পর গতকাল জংশন এলাকার একটি হোটেলে অভিযান চালায়। প্রথমে কৃষ্ণ শর্মা কাছ গীথেকে ২০ গ্রাম সোনার বিস্কুট উদ্ধার করে। মোট দুজন ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
থানাতে নিয়ে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর কৃষ্ণা শর্মা পুলিশের কাছে স্বীকার করে তার কাছে আরো ২০ গ্রাম সোনা আছে, হোটেলে রাখা আছে, পরে প্রধান নগর থানার পুলিশ গিয়ে আরো ২০ গ্রাম সোনা উদ্ধার করে , মোট ৪০ গ্রাম সোনার বিস্কুট উদ্ধার করা হয়।
তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি, বর্তমান যার বাজার মূল্য সাড়ে ৬ লাখ টাকার আনুমানিক, একজন নাম হচ্ছে (১)শাবাব এম ৩৬ বছর বয়স তার বাড়ি মহীশূর কর্নাটকে বাসিন্দা,(২) কৃষ্ণা শর্মা ৪২ বছর বয়স তার বাড়ি শিলিগুড়ি রাজেন্দ্রনগর কুলিপারা, আজ এই দুজনকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।

