শিলিগুড়ির বেহাল নাগরিক পরিষেবা নিয়ে সরব বামফ্রন্ট

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ১২,আগস্ট :: শিলিগুড়ি শহরের একের পর এক নাগরিক সমস্যা নিয়ে এবার সরব হল বামফ্রন্ট। বুধবার আনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করে শহরের বর্তমান পরিস্থিতি নিয়ে একাধিক প্রশ্ন তোলে বামফ্রন্ট নেতৃত্ব।

তাঁদের অভিযোগ, শহরের জল নিকাশি ব্যবস্থা কার্যত বেহাল, পাশাপাশি শহরের বহু রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে বলেও অভিযোগ করেন তাঁরা। শুধু রাস্তা বা নিকাশি নয়, জন্ম ও মৃত্যু সার্টিফিকেট দেওয়ার পরিষেবা বন্ধ থাকা নিয়েও ক্ষোভ প্রকাশ করে বামফ্রন্ট।

তাঁদের দাবি, এই ধরনের গুরুত্বপূর্ণ নাগরিক পরিষেবা দীর্ঘ সময় ব্যাহত থাকায় সাধারণ মানুষকে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বিভিন্ন সরকারি কাজ, স্কুল-কলেজে ভর্তি, সম্পত্তি সংক্রান্ত কাজ থেকে শুরু করে একাধিক প্রশাসনিক প্রক্রিয়ায় জন্ম ও মৃত্যু শংসাপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফলে পরিষেবা দ্রুত স্বাভাবিক করার দাবি জানানো হয়। তাই কোনওরকম বিলম্ব না করে দ্রুত পুরভোটের হওয়ার ঘোষণা করার দাবি তোলা হয়েছে। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন বামফ্রন্টের কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী, দিলীপ সিং সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + eighteen =