শিলিগুড়ি ডাবগ্রামে পঞ্চায়েত প্রধান আরতি রায়কে ডিম ছোড়ায় অগ্নগর্ভ ভক্তি নগর

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ৩০,জুন :: তৃণমূলের পঞ্চায়েত প্রধান আরতি রায় সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যদের লক্ষ্য করে ডিম ছুড়ে মারার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে ।

এই ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত চত্বর রণক্ষেত্রের চেহারা নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ । পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকা জুড়ে এখনও পুলিশি টহল চলছে এবং এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।

একাধিক অভিযোগ তুলে প্রধান আরতি রায়ের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। বচসা চলাকালীন আচমকাই উত্তেজনা চরম সীমায় পৌঁছায় এবং বিজেপি কর্মীরা তৃণমূলের প্রধান ও অন্য পঞ্চায়েত সদস্যদের ওপর ডিম ছুড়তে শুরু করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 3 =