সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ১৪,জুলাই :: কাওয়াখালি এলাকা থেকে চুরি যাওয়া একটি স্কুটি উদ্ধার করল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। ঘটনায় তদন্ত চালিয়ে এক যুবককে আটক করা হয়েছে।
পুলিশ সূত্র অনুসারে জানা গেছে, গত ১২ এপ্রিল ২০২৬ কাওয়াখালি এলাকা থেকে একটি স্কুটি চুরি যায়। ঘটনায় এনজেপি থানায় অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নামে এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ।
বিভিন্ন সূত্রের তথ্য সংগ্রহ ও তদন্তের ভিত্তিতে ১৪ জুলাই ২০২৬ এনজেপি রেলওয়ে হাসপাতাল মোড় এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া স্কুটিটি উদ্ধার করা হয়।
ঘটনায় গণেশ ঘোষ (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে। তাঁর বাড়ি ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের ছটপুকুর এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃতকে আদালতে পেশ করা হবে। পাশাপাশি এই চুরির ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না , তা খতিয়ে দেখছে এনজেপি থানার পুলিশ।

