সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ ::গাইঘাটা :: রবিবার ২১,জুন :: আজ ২১শে জুন, আন্তর্জাতিক সেই আবহেই শিলিগুড়ি পৌরনিগমের উদ্যোগে শিলিগুড়ি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো বিশ্ব যোগ দিবসের বিশেষ অনুষ্ঠান।
ইনডোর স্টেডিয়ামে ভিড় জমাতে শুরু করেন বিভিন্ন বয়সের মানুষ। উপস্থিত ছিলেন পুরনিগমের জনপ্রতিনিধি, আধিকারিক, যোগ প্রশিক্ষক, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং বহু সাধারণ মানুষ।
নির্দিষ্ট প্রশিক্ষকদের নির্দেশনায় সকলে একসঙ্গে বিভিন্ন ধরনের যোগাসন, প্রাণায়াম ও ধ্যানের অনুশীলনে অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান ব্যস্ত জীবনযাত্রা, মানসিক চাপ এবং বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি থেকে মুক্তি পেতে নিয়মিত যোগাভ্যাস অত্যন্ত কার্যকর।
শুধু শরীরচর্চা নয়, যোগ মানুষের মনকে শান্ত করে, একাগ্রতা বাড়ায় এবং জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনে। সেই বার্তাই সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

