শিলিগুড়ি মহাকুমার পাইকপাড়া এলাকায় একটি বাড়ির মধ্যে আটকে পড়লে নীলগাই, উদ্ধার করতে হিমশিম খেল বনদপ্তর ও পুলিশ

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ১৯,মে :: সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের পাইকপাড়া এলাকায় একটি বাড়ির মধ্যে আটকে পড়লে নীলগাই।

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। পাশাপাশি নীলগাইকে উদ্ধার করতে কালঘাম ছুটল পুলিশ ও বনকর্মীদের।

জানা গিয়েছে এদিন নীলগাইটি আচমকাই পাইকপাড়া এলাকায় একটি বাড়িতে ঢুকে পড়ে। এবং কোন কিছু না বুঝে উঠতেই একেবারে বাড়ির ও দেওয়ালের মধ্যে আটকে পড়ে। এই দেখে ওই বাড়ির সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন পাশাপাশি চিৎকার শুরু করেন।

চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং নীল গাইটিকে দেখতে পান। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় বিধান নগর থানার পুলিশ ও ঘোষপুকুর রেঞ্জে।

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় ধান নগর থানার পুলিশ ও ঘোষপুকুর রেঞ্জের বন কর্মীরা। এরপর নীল গাই টিকে উদ্ধার করতে কার্যত কাল ঘাম ছুটে।

ঠিক একই অবস্থায় দু’ঘণ্টা আটকে থাকে নীলগাইটি। অবশেষে ওই বাড়ির দেওয়াল ভেঙ্গে নীলগাইটিকে উদ্ধার করে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া নীল গাইটি নেপাল থেকে ভারতে ঢুকে এরপর পাইকপাড়া এলাকায় ঢুকে পড়ে। যে জায়গায় আটকেছিল সেখান থেকে বেশ বেগ পেতে হয়েছে উদ্ধার করতে।

যদিও নীলগাইটি একাধিক জায়গায় চোট রয়েছে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। এবং চিকিৎসার জন্য বেঙ্গল সাফারিতে নিয়ে যাওয়া হচ্ছে।

স্বাভাবিক হলে উদ্ধার হওয়া নীল গাইটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। অপরদিকে নীল গাই এর খবর চাউর হতেই স্থানীয়রা দেখতে ভিড় জমান। যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য কিন্তু নজর ছিল বনদপ্তরের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 4 =