শিলিগুড়ি ২৮ নম্বর ওয়ার্ডে মাদক বিরোধী অভিযান

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ১৬,মে :: শিলিগুড়ি ২৮ নম্বর ওয়ার্ডে মাদক বিরোধী অভিযানের নামলো বিজেপি। এদিন বিকালে বিজেপির তরফ থেকে রীতিমতো মিছিল করে মাদক বিরোধী স্লোগান তোলা হয়।

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে শুধু শিলিগুড়ি ২৮ নম্বর ওয়ার্ড নয় আগামীতে গোটা শহর জুড়েই তারা মাদক বিরোধী অভিযান চালাবেন।

মাদকের নেশা সর্বনাশা যার কবলে পড়ে বহু কিশোর তরুণ যুবকের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। বিজেপি তরফ এই বিষয়ে আরো জানানো হয় এদিন রীতিমতো সতর্ক করা হলো ভবিষ্যতে যদি এরকম কার্যকলাপ চলে সে ক্ষেত্রে তারা নির্দিষ্ট আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =