শুক্রবার সন্ধ্যায় বর্ধমানে রামনবমীর মিছিলে জনজোয়ার।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ২৮,মার্চ :: শুক্রবার সন্ধ্যায় বর্ধমানে রামনবমীর মিছিলে জনজোয়ার। প্রশাসনের নিষেধাজ্ঞা থাকলেও অস্ত্র হাতে ডিজে বাজিয়ে মিছিলে সামিল হতে দেখা গেল অনেককেই।

একদিকে যেমন সাধারণ মানুষ বা বিভিন্ন সংগঠন এদিন বর্ধমান শহরে বের হয়েছিলেন পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বর্ধমান দক্ষিণের প্রার্থী খোকন দাস রামনবমীর মিছিল বের করেন।

বিজেপি কর্মী সমর্থকরা ও রামনবমীর শোভাযাত্রা বের করে তবে কোন দলই তাদের দলীয় পতাকা ব্যবহার করেনি। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি ছিল অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জির নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনী বর্ধমান শহরে রুট মার্চ করেন এদিন।

বর্ধমান শহরের কার্জন গেটের সামনে দিয়ে জিটি রোড ধরে এদিন একের পর এক রামনবমীর শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা বাদ্যযন্ত্র ছাড়াও বিভিন্ন ভাবে সাজিয়ে তোলা হয়েছিল তবে অনেককেই এদিন অস্ত্র হাতে মিছিলে হাঁটতে দেখা যায়।

যদিও এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোন কড়া পদক্ষেপ নিতে দেখা যায়নি। বর্ধমান শহরে যাতে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে কোন অশান্তি না ছাড়ায় তার জন্য বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন ছিল। শহরে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =