নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাদুড়িয়া :: বুধবার ২৭,মে :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি থানার হাটগাছি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কাদের মোল্লাকে গ্রেফতার করল পুলিশ সঙ্গে বেশ কয়েকজন তার সাগরেদ।
২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে হাটগাছি গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গিপাড়া তিন বিজেপি নেতা খনে তার নাম জড়িয়ে ছিল তার বিরুদ্ধে গুলি চালানো খুনের অভিযোগ ছিল
পাশাপাশি শেখ শাহাজানের মদতে ভোট পরবর্তী হিংসা এলাকায় সন্ত্রাস রাহাজানি আতঙ্কের পরিবেশ সহ একাধিক অভিযোগ ছিল এই কাদের মোল্লার বিরুদ্ধে ।
প্রথমে এই অভিযোগ নেয়ার থানার পুলিশ তদন্ত করে সেখান থেকে সিআইডি নেয় হাইকোর্টের নির্দেশে সিবিআই নেওয়ার পরে এখনো তদন্ত চলছে তার মধ্যে এই উপপ্রধান কাদের মোল্লা সহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ আগামীকাল বসিরহাটে মহাকুমা আদালতে তোলা হবে।

