সংসদ থেকে বহিস্কৃত সাসংদ এর একা বিক্ষোভ – শ্রীরামপুরের সাংসদের পাশেই দাঁড়ায় শিবসেনা – নতুন নাটক চলছে

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: কলকাতা ডেস্ক :: বৃহস্পতিবার ২৩,জুলাই :: সংসদ চত্বরে একা প্রতিবাদে সরব হলেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদ তৃনমূল কল্যাণ বন্দ্যোপাধ্যায় । শতাব্দী রায় সহ একাধিক মহিলা সাংসদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে সংসদের চলতি অধিবেশনের বাকি সময়টার জন্য সাসপেন্ড হয়েছেন শ্রীরামপুরের এই সাংসদ।

তবে শাস্তি পাওয়ার পরও নিজের অবস্থানে অনড় থেকে বৃহস্পতিবার সকালে সংসদের সামনে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তিনি। সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বেশ কয়েকজন সাংসদ। এদিনের প্রতিবাদে মূলত তাঁদেরই নিশানা করেন কল্যাণ।এই পরিস্থিতিতে শ্রীরামপুরের সাংসদের পাশেই দাঁড়ায় শিবসেনা। শিবসেনার সাংসদরা কল্যাণের বিক্ষোভের সময় এসে যোগ দেন এবং কল্যাণকে অনুরোধ করেন যে, শুধু ওই ২০ জন নয়, শিবসেনা থেকে যাঁরা দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন, তাঁদের বিরুদ্ধেও যেন স্লোগান তোলেন তিনি।

এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায় ঝোলানো প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘২০ জন গদ্দার সাংসদ বিজেপির সঙ্গে রয়েছেন।’ এনসিপিআই-র এই ২০ জন সাংসদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তাঁদের ‘গদ্দার’ বলে আক্রমণ শানান তিনি।

তাঁর এই বিক্ষোভ চলাকালীন ওডিশার বিজেপি সাংসদ রুদ্রনারায়ণ পাণি সহ অন্য এক গেরুয়া শিবিরের সাংসদ তাঁকে ‘জোকার’ বলে কটাক্ষ করেন এবং কটূক্তি করে বলেন যে তিনি একা হয়ে পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 14 =