সকালেই কলকাতায় এলেন কেন্দ্রীয় গৃহ মন্ত্রী অমিত শাহ – আজ বিজেপি পরিষদীয় দলের বৈঠক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা নিউজ ব্যুরো  :: শুক্রবার ৮,মে :: বিধানসভা নির্বাচনে জয়ের পর সরকার গঠনের প্রক্রিয়ায় এবার গতি বাড়াল বিজেপি। কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে শাহর সঙ্গে রয়েছেন ওডিশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।

বিধানসভার অন্দরে এবার বিজেপির ভূমিকা বদলাচ্ছে— বিরোধী থেকে তারা এখন শাসক। আর সেই শাসকদলের পরিষদীয় দলনেতা বাছাই করতেই আজ দুপুরে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বসছে হবু বিধায়কদের হাই-ভোল্টেজ বৈঠক।

সূত্রের খবর, বিকেলের বৈঠকেই পরিষদীয় দলনেতা তথা মুখ্যমন্ত্রীর নাম সিলমোহর দেওয়া হবে। এরপরই নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে নিয়ে রাজভবনে যাবেন হবু মুখ্যমন্ত্রী। রাজ্যপালের কাছে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানাবেন তিনি।

সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক ঐতিহাসিক জনসভার উপস্থিতিতে শপথ নিতে পারেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + fifteen =