জাকির আলী :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: বুধবার ২৯,এপ্রিল :: চন্দননগর বিধানসভার বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ বুধবার সকালেই সতীন সেন স্কুলের ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট দিয়ে বেরিয়ে তিনি সাধারণ মানুষকে শান্তিপূর্ণভাবে ভোটদানে অংশ নেওয়ার আহ্বান জানান। সকাল থেকেই কেন্দ্রের বাইরে ভোটারদের লাইন লক্ষ্য করা যায়।

