নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালী :: রবিবার ৭,জুন :: উত্তর ২৪ পরগনার বসিরহাটের মহকুমার নেজাট থানার বয়মারী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঢেকনা মারী পাঁচ নম্বরবস্তি মেছোঘেরির ঘটনা।
গতকাল শনিবার গভীর রাত্রে দুষ্কৃতীরা লুট করতে যায় সেই সময় ১৫ বছরের এক একাদশ শ্রেণীর ছাত্র সূর্য মন্ডল সে বাধা দেয় কারণ তার জামাইবাবুর ওই মেছোঘেরি।
তখন দুষ্কৃতীরা এলোপাতাড়ি তাকে কুপিয়ে খুনের চেষ্টা করে এবং রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে ওই ছাত্র । তারপর স্থানীয় বাসিন্দা উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে তারপরে কলকাতার নীলরতন হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে।
অভিযোগ সত্যজিৎ জানা ও বিশ্বজিৎ জানা, তারা দুষ্কৃতী নিয়ে ওই মেছঘেরি লুট করার চেষ্টা করেছিল। পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যে আক্রান্ত ছাত্রের পরিবার এই ঘটনায় দুষ্কৃতীদের গ্রেফতার জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে
